লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ মার্চ) কোম্পানিটির ৫২ লাখ ৯৩ হাজার ৩৯১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫০ কোটি ২৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো- এডিএন টেলিকম, আমরা নেটওয়ার্কস, জেনেক্স ইনফোসিসের, সি পার্ল রিসোর্ট, বিডিকম অনলাইন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

বুধবার ডিএসইতে মোট ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ২১টির, কমেছে ১১০টির। বাকি ১৭৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading