দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, ১১৩টির কমেছে ও ১৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৫০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৬০ টাকা ৫০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ৬.৩৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ৩.৩৭ শতাংশ, পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১.৮৭, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ১.৭৬, এডিএন টেলিকমের ১.৫৪, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১.১৭, রংপুর ডেইরির ০.৯৮, প্রাইম ব্যাংকের ০.৭৪, ওয়াইম্যাক্সের ০.৫৭ এবং নাভানা সিএনজি লিমটেডের ০.৪৩ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading