ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৩২ কোটি ছয় লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো গ্রীন শুকুক, বেক্সিমকো ফার্মা এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৯ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্য বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৭ কোটি ৬০ লাখ, বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৮৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের চার কোটি ৯৮ লাখ ৬০ হাজার, বেক্সিমকোর তিন কোটি ৫৮ লাখ ৯৩ হাজার, বারাকা পাওয়ারের দুই কোটি ৫৪ লাখ ৫১ হাজার, ইনট্রাকো রিফিউলিংয়ের এক কোটি ৯৫ লাখ ৩০ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের এক কোটি ৩১ লাখ ৮৭ হাজার, এডিএন টেলিকমের এক কোটি ২০ লাখ ৩৮ হাজার এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এক কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

