লিবিয়ায় আড়াই টন ইউরেনিয়াম উধাও

লিবিয়ায় আড়াই টন ইউরেনিয়াম উধাও

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫

লিবিয়ার একটি সাইট থেকে আড়াই টন ইউরেনিয়াম উধাও হয়ে গেছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই সাইট পরিদর্শনে যান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। এরপর এমন বিস্ফোরক তথ্য সামনে আনেন তারা।

আইএইএ জানিয়েছে, ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক ওই সাইট থেকে উধাও হয়ে গেছে। এমন পরিস্থিতি রেডিওলজিক্যাল ঝুঁকির পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা উদ্বেগও দেখা দিয়েছে।

এক বিবৃতিতে আইএইএ জানিয়েছে, ওই পরমাণু বস্তুগুলো উধাও হওয়া এবং সেগুলো কোথায় আছে, তা নিশ্চিতে তারা আরও তদন্ত করবে।

এদিকে ওই ইউরেনিয়াম কবে উধাও হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, পরিদর্শকরা গত বছরই ওই সাইট পরিদর্শনে যেতে চেয়েছিলেন। কিন্তু লিবিয়ায় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে চলমান লড়াইয়ের কারণে তা পিছিয়ে যায়।

অন্যদিকে যে সাইট থেকে ওই ইউরেনিয়াম উধাও হয়েছে, সেটি সরকার নিয়ন্ত্রিত এলাকা নয় বলেও জানিয়েছে আইএইএ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading