দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগের কার্যদিবস বুধবার (১৫ মার্চ) মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৯০ টাকা ৬০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৮৫ টাকা ৩০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর পাঁচ টাকা ৩০ পয়সা বা ৫.৮৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক লিমিটেডের ৪.৫৮ শতাংশ, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্সের ৪.৫৬, বেঙ্গল উইন্ডস্বরের ৪.৪০, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.১৭, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৮৯, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৩.৭৬, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৩.৬২, ইউনিলিভার কনজুমারের ৩.৩৪ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, ৫৯টির কমেছে ও ২০৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading