ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৫১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো গ্রীন শুকুক, সি পার্ল হোটেল এবং আলহাজ টেক্সটাইল। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২১ কোটি ৮১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৮০ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৩৯ লাখ ১৯ হাজার, বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৬ কোটি ৭৫ লাখ, সি পার্ল হোটেলের ১৭ কোটি ৯৩ লাখ ৮ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার, এসিআই লিমিটেডের ২ কোটি ৭ লাখ ৬১ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৯ লাখ ৪৮ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

