লেনদেনের সঙ্গে কমেছে বাজার মূলধন

লেনদেনের সঙ্গে কমেছে বাজার মূলধন

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

বিদায়ী সপ্তাহে (১২ মার্চ-১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ২৭ হাজার ৯৪০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৯৮৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার টাকার বা এক দশমিক ৭৪ শতাংশ লেনদেন কমেছে।

লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে তিন হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ তিন হাজার ৭৪ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ চার হাজার ১৬ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২২০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে আট দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে পাঁচ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২২২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৪১ কোম্পানির শেয়ারদর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading