আজ দেশে ফেরার কথা মাহি ও তার স্বামীর, গ্রেপ্তার হওয়ার শঙ্কা

আজ দেশে ফেরার কথা মাহি ও তার স্বামীর, গ্রেপ্তার হওয়ার শঙ্কা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১১:১০

ওমরাহ পালন করতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিকে জমিজমা সংক্রান্ত আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। আর তা নিয়ে পুলিশকে অভিযুক্ত করে ফেসবুক লাইভ করার কারণে তথ্য প্রযুক্তি আইনে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলাটি করা হয়। মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

এদিকে মাহির ফেসবুক লাইভ থেকে জানা যায়, মাহি শনিবার দেশে আসবেন আর বিকেল পাঁচটায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠান সনি রাজ কার প্যালেসে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া মাহী সৌদি আরব থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

হামলাকারীরা তাদের শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শো রুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাঁচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শো-রুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন মাহি।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন এই চিত্রনায়িকা।

মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, রাকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading