হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

নয় দফা দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

এতে সকাল পথে নেমে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোববার (১৯ মার্চ) ভোর থেকে ছাড়েনি কোনো বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা।

জেলা শ্রমিক ইউনিয়ন জানায়, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি। এর সঙ্গে একাত্মতা জানায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading