‘পলাতক’ স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’

‘পলাতক’ স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫

ওমরাহ করে দেশে ফিরে গ্রেপ্তার, কারাভোগ, জামিন; এমন নানা ঘটনার মধ্য দিয়ে শনিবার দিনটি কেটেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, একই মামলায় ‘পলাতক’ রয়েছেন তার স্বামী রাকিব সরকার।

তবে রোববার (১৯ মার্চ) সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় শনিবার গ্রেপ্তার হয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

তবে ‘একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন’ বলে শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

রোববার সকালে মাহির পোস্ট করা ছবিটি দেখলে অনেকেই ধারণা করতে পারেন তার স্বামী দেশে ফিরেছেন। তবে নায়িকার স্বামী সৌদি থেকে দেশে ফিরেছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading