কনডমের ভেতর ফেনসিডিল!

কনডমের ভেতর ফেনসিডিল!

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

মাদক পাচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তারই অংশ হিসেবে কনডমের ভেতর ফেনসিডিলের বোতল ঢুকিয়ে পাচার করা হচ্ছে। বোতলের লেবেল যেন মুছে না যায়, সে কারণে বোতল কনডমের ভেতরে ঢুকিয়ে রাখা হয়। আর এটিকে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে ব্যবহার করেন মাদক কারবারিরা।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ধ্বংসের জন্য আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানান ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, মাদক কারবারিরা ফেনসিডিলের বোতলগুলোকে মাটির নিচে পুঁতে রাখে অথবা পুকুরের পানিতে ফেলে রাখে কারণ সীমান্ত পার হয়ে এগুলো কয়েক হাত বদলের পর গ্রাহকের কাছে পৌঁছায়। তাই বোতলের লেবেল যাতে উঠে না যায় বা নষ্ট না হয়, এ কারণে এই পদ্ধতি অবলম্বন করে তারা।

এ বিষয়ে মাদক কারবারিরা জানান, ফেনসিডিলগুলো দীর্ঘদিন পুকুর, নদী এমনকি মাটির নিচে পুঁতে রাখতে হয়। বোতলের গায়ের লেবেল যাতে উঠে যায় সেজন্য দোকান থেকে কনডম কিনে ফেনসিডিলের বোতল ঢুকিয়ে রাখা হয়। এতে ক্রেতা ও খুচরা বিক্রেতারা সন্তুষ্ট থাকে।

তারা আরও জানায়, ক্রেতাদের সন্দেহ দূর করতেই প্রতিটি ফেনসিডিলের বোতলকে কনডমের ভেতর ঢুকিয়ে আনা হয়। এতে লেবেল ঠিক থাকায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের তারিখ এবং মেয়াদ ঠিক থাকে। ফলে ন্যায্যমূল্য পাওয়া যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading