সড়ক দুর্ঘটনা রোধে যেন কারো কোনো দায় নেই : জিএম কাদের

সড়ক দুর্ঘটনা রোধে যেন কারো কোনো দায় নেই : জিএম কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ৎ

রোববার (১৯ মার্চ) এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় জিএম কাদের বলেন, ‘জীবনের যেন মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ কোনো প্রতিকার নেই। যেন সড়ক দুর্ঘটনা রোধে কারো কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা।’

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading