‘মিষ্টার খান- দিস ইজ অ্যা হ্যানি ট্র্যাপ’

‘মিষ্টার খান- দিস ইজ অ্যা হ্যানি ট্র্যাপ’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৬

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধের ধর্ষণের অভিযোগ করেন প্রযোজক রহমত উল্ল্যাহ। এই অভিযোগের বিপরীতে মানহানির মামলা করতে শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। সেখানেই শাকিবের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলেন তার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট খাইরুল।

তিনি বলেছেন, অস্ট্রেলিয়াতে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত হয়েছে সেদেশেই। ধর্ষণের অভিযোগ নিয়ে শাকিবকে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

খাইরুল বলেন, ‘আপনারা অস্ট্রেলিয়ার যে মামলাটার কথা বলছেন, সেটা কিন্তু তদন্ত হয়েছে অস্ট্রেলিয়ায়। উনি যদি ওখানে দোষী প্রমাণিত হতেন, আজকে কিন্তু উনি বাংলাদেশে আসতে পারতেন না কেস শেষ না হওয়া পর্যন্ত এবং আপনারা অবশ্যই নিউজ পেতেন উনি যদি ওখানে গ্রেপ্তার হতেন।’

তিনি আরও বলেন, ‘উনি যদি নারী ঘটিত কোনো কেলেঙ্কারি করতেন, উনিতো গ্রেপ্তার ছাড়া এই দেশে আসতে পারতেন না। এবং এটা সম্পূর্ণ ভুয়া ও সাজানো। অস্ট্রেলিয়ান পুলিশ এটা তদন্ত করেছে, তাদের লাস্ট উক্তি ছিল, মিষ্টার খান- দিস ইজ অ্যা হ্যানি ট্র্যাপ, সো বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ করেন প্রযোজক রহমত উল্ল্যাহ। এই অভিযোগের বিপরীতে শাকিব তার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট খাইরুলকে নিয়ে মানহানির মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হয়েছিলেন শাকিব। থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সামনে এসব নিয়ে কথা বলেন শাকিব ও তার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট খাইরুল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading