‘মধ্যরাতে শাকিবের হোটেল রুমে নারী’, যা বললেন বুবলী

‘মধ্যরাতে শাকিবের হোটেল রুমে নারী’, যা বললেন বুবলী

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণসহ নানা অভিযোগ এনে এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট চারটি সংগঠনে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ। গত ১৫ মার্চ অভিযোগ জানানোর পর আলাদা আলাদা সময়ে এ নিয়ে কথা বলছেন শাকিব ও রহমত। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে ধর্ষণসহ অন্যান্য অভিযোগের ব্যাপারে কথা বলছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (২০ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে বুবলী বলেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’

‘অনেক বছর আগের “অপারেশন অগ্নিপথ” নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিবের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা, শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা শোনা হলো না?’

তিনি বলেন, ‘২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব তার সুপার হিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সঙ্গে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। তিনি (শাকিব খান) যদি কোনো ব্যাপারে গিল্টি থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

বুবলী আরও লেখেন, ‘তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক খরচ হতো। মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কি করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল? এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না? এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন? আর দেশে হোক বা বিদেশে। যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে, উভয় পক্ষের প্রমাণাদি নিয়ে।’

‘কথা হলো, হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার কেন? কী চাচ্ছে? শিডিউল? মুভি শেষ করে দেয়া? আমার জানা মতে শাকিব অনেক বার অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনো যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দিবেন। কারণ সে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা নাহলে ২৪ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না।’

সবশেষ ‘বসগিরি’ সিনেমার নায়িকা লেখেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিবকে নিয়ে ওঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো-কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading