আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০
আগামী শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে ইউজিসি থেকে একটি নির্দেশনা দেওয়া হবে।
সোমবার (২০ মার্চ) বিষয়টি জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
এই শিক্ষাবিদ বলেন, ‘আমরা চেষ্টা করব যেন আগামী শিক্ষাবর্ষ থেকেই সবগুলো বিশ্ববিদ্যালয়কে একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আওতায় আনতে পারি।’
এর আগে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ক্রটিমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহীত হয়।
আজকের এই সভায় অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮০ ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’
ইউডি/এ

