‘বহুমেরুকেদ্রিক বিশ্বের বিকাশে রাশিয়ার সঙ্গে কাজ করবে চীন’

‘বহুমেরুকেদ্রিক বিশ্বের বিকাশে রাশিয়ার সঙ্গে কাজ করবে চীন’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১২:১৫

বহুমেরুকেদ্রিক বিশ্ব ব্যবস্থার বিকাশ ও উন্নয়নে রাশিয়ার সঙ্গে কাজ করবে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এমন মন্তব্য করেছেন। চীনের এ প্রেসিডেন্টের মতে, চীন ও রাশিয়ার সুসম্পর্কের কারণে বিশ্বজুড়ে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে।

২০১৩ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়ায় তার নবম সফরে শি বলেন, ‘সত্যিকারের বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে রাশিয়ার সঙ্গে কাজ করবে চীন। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৃহত্তর গণতন্ত্র এবং বহুমেরুকেদ্রিক বিশ্ব ব্যবস্থার বিকাশ ও উন্নয়ন করবে। এর ফলে বৈশ্বিক শাসন ব্যবস্থা আরও ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু হবে।’

এর আগে ৬৯ বছর বয়সী এ চীনা নেতা তিন দিনের সরকারি সফরের জন্য মস্কোর ভানুকোভো বিমানবন্দরে অবতরণ করেন। গত বছর রুশ- ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটা তার প্রথম রাশিয়া সফর।

তবে তিনি গত বছর বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুসারে দেশটির প্রেসিডেন্ট বলেছেন, চীন ও রাশিয়ার সুসম্পর্কের কারণে শুধুমাত্র দুই দেশের জনগণ বিভিন্ন সুবিধা পাচ্ছে না, বরং এটা বিশ্বের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বেড়েছে প্রায় ১৯০ বিলিয়ন মার্কিন ডলার।

শি জিনপিং বলেন, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়া সফর ফলপ্রসূ হবে। চীন ও রাশিয়ার সুসম্পর্ক একটি নতুন যুগের সূচনা করবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading