বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা : পিটার হাস

বাংলাদেশে দুর্নীতি এখনও বড় সমস্যা : পিটার হাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০

দুর্নীতিকে বাংলাদেশের একটি বড় সমস্যা হিসেবে দেখছেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ‘বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সামিটে এ কথা বলেন তিনি।

এর আগে সোমবার (২০ মার্চ) বাংলাদেশের দুর্নীতি নিয়ে আমেরিকায় প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এমনটি জানানো হয়েছে।

এ ক্ষেত্রে প্রয়োজন হলে দেশের গণমাধ্যম ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিটার হাস।

দুর্নীতি দমনে নিজ দেশের কথা তুলে ধরে আমেরিকার এই রাষ্ট্রদূত বলেন, ‘আমার দেশ আমেরিকায় দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই হয় অর্থনীতির অগ্রগতি। আমরা ইউনাইটেড স্টেড দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading