সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে বেড়েছে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ মার্চ) ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক পাঁচ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক চার দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২৪টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার।
ইউডি/এ

