আবারও ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান রোমানা রউফ

আবারও ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান রোমানা রউফ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভায় তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া লিমিটেডের একজন পরিচালক। তিনি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল এবং কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন কোর্স সম্পন্ন করেছেন।

একজন শিল্পোদ্যোক্তা হিসেবে রোমানা রউফ চৌধুরী ২৫ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন এবং খাদ্য, রিটেইল এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
বর্তমানে তিনি সি ন্যাচারাল ফুড লিমিটেড, সি ফিশার্স লিমিটেড এবং সি রিসোর্সেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি র‌্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading