ফ্রান্সের দলনেতা এমবাপে

ফ্রান্সের দলনেতা এমবাপে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

গেল কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর অবসরের ঘোষণা দেন ফ্রান্সের নিয়মিত অধিনায়ক হুগো লরিস। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর এবার নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

মঙ্গলবার (২১ মার্চ) ২৪ বছর বয়সী ফ্রান্সের ফুটবলের এই পোস্টারবয়কে অধিনায়ক হিসেবে ঘোষণা দেন কোচ দিদিয়ের দেশম।

তিনি বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজমান তার সহকারী। অধিনায়ক হওয়ার সব ধরনের যোগ্যতাই এমবাপ্পের রয়েছে। মাঠে বলুন কিংবা মাঠের বাইরে, সে দলের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী খেলোয়াড়।’

সোমবার অনুশীলনের আগে অধিনায়ক হওয়ার বিষয়টি নিয়ে দেশম আলাদা করে কথা বলেন এমবাপের সঙ্গে। বিষয়টি নিয়ে কথা বলেন অধিনায়ক হওয়ার আরেক দাবিদার গ্রিজমানের সঙ্গেও। এরপর সন্ধ্যায় প্রধান কোচ দেশম অধিনায়কের বিষয়ে তার সিদ্ধান্ত জানান সবাইকে। এমবাপেকে অধিনায়ক করার বিষয়ে তার সিদ্ধান্ত সবাই মেনে নেন।

এর মধ্য দিয়ে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হলেন দুই বিশ্বকাপে ১২ গোল করা এমবাপে। অবশ্য তিনি এর আগে পিএসজির অধিনায়কত্ব করেছেন। এছাড়া ডেনমার্কের বিপক্ষের ম্যাচেও অর্ধেক সময় অধিনায়ক ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading