নাম পরিবর্তন করবে রেকিট বেনকিজার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রেকিট বেনকিজার লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড এর পরিবর্তে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি নাম রাখবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইউডি/এ

