এমারেল্ড অয়েলের লেনদেন বন্ধ বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারেল্ড অয়েল লিমিটেডের লেনদেন বৃহস্পতিবার (২৩ মার্চ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড তারিখের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
আগামী সোমবার (২৭ মার্চ) থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
ইউডি/এ

