কলেজ জীবনেই কঙ্গনা জানতে পেরেছিলেন তার ভবিষ্যত!

কলেজ জীবনেই কঙ্গনা জানতে পেরেছিলেন তার ভবিষ্যত!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একের পর এক সিনেমা করে সকলের নজর কেড়েছেন। তবে শেষ কয়েকটি ছবি পর-পর ফ্লপ করায় রীতিমত অস্বস্তিতে ছিলেন তিনি। বারে বারে প্রতিবাদ করে জানিয়েছিলেন, তাকে কোণঠাঁসা করে দেওয়া হচ্ছে।

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কঙ্গনা জানিয়েছেন, বলিউডে জায়গা করতে কম লড়াই করতে হয়নি তাকে। নিজেকে প্রমাণ করতে প্রতিবাদও করেছেন তিনি। তবে মাটি ছাড়েননি এক চুলও।

এছাড়া কঙ্গনা রানাউত তার কলেজ জীবনের স্মৃতিচারন করে লিখেছেন, কলেজ লাইফের প্রথম দিনেই জানতে পেরেছিলেন তিনি অভিনেত্রী হতে চলেছেন। তিনি জানান তার অধ্যক্ষ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কঙ্গনা দর্জির তৈরি পোশাক পরেই চলচ্চিত্র তারকা হয়ে উঠবেন।

এছাড়া প্রতিবেদন অনুসারে স্মৃতির পাতা উল্টে কঙ্গনার কথায়- প্রিন্সিপাল আমাকে কাছে ডেকে জানতে চান পোশাকটা কোথা থেকে কিনেছি। উত্তরে বলেছেলাম আমি নিজে ডিজাইন করে দর্জিকে দিয়ে বানিয়েছিলাম। প্রিন্সিপাল তখন অমাকে জড়িয়ে ধরে বলেছিলেন একদিন তুমি অনেক বড় অভিনেত্রী হবে। আজ তা বাস্তব।

বর্তমানে কঙ্গনা তার নিজের পরিচালিত এমার্জেন্সি ছবি নিয়ে ব্যস্ত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading