শাকিব খানকে আইনি নোটিশ, ৩ দিনের আল্টিমেটাম

শাকিব খানকে আইনি নোটিশ, ৩ দিনের আল্টিমেটাম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২০:১৫

অস্ট্রেলিয়া ইস্যু থেকে সহসাই রেহাই পাচ্ছেন না ঢালিউড তারকা শাকিব খান। সিনেমা সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগের পর এবার তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেখানে শাকিব খানকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে যদি যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

রহমত উল্ল্যাহ কদিন আগেই ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার পক্ষে ঢাকায় আইনি দিকটা সামলাচ্ছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি। তার স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না। তিনি বলেন, ‘গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়। নোটিশে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে যদি তিনি কোনও সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এছাড়া ডিবি কার্যালয়ে গিয়েও অসত্য অভিযোগ করেছেন। এরকম আক্রমণাত্মক, অসত্য মন্তব্য করার কারণে রহমত উল্ল্যাহর মানহানি হয়েছে। যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮’র ২৫ ও ২৯ ধারায় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য এবং এ কারণে দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন রহমত।

আইনি নোটিশের কপি

শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। বেঁধে দেওয়া তিন দিনের মধ্যে শাকিবকে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যগুলো প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন রহমত উল্ল্যাহর আইনজীবী।

এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেই সঙ্গে বলেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনও বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যেকোনও ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’

মূল ঘটনা ২০১৬ সালের। যদিও সেটি বাংলাদেশে প্রকাশ হয় চলতি বছরের ১৫ মার্চ। ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। যেখানে তিনি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, টাকা নষ্ট করাসহ ধর্ষণের অভিযোগ তোলেন। এবার সেটি আইনি পর্যায়ে গড়ালো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading