পাকিস্তান ক্রিকেট: নিজেকে সরিয়ে নিয়েছেন ইউসুফ

পাকিস্তান ক্রিকেট: নিজেকে সরিয়ে নিয়েছেন ইউসুফ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পরদিনই মত পাল্টায় পিসিবি। এরপর সাবেক এই ব্যাটারকে ব্যাটিং কোচের দায়িত্বে বহাল রাখা হয়। তাকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আব্দুর রেহমানকে। আসন্ন আফগানিস্তানকে সামনে রেখেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই ইউসুফ সরিয়ে নিয়েছেন নিজেকে।

আচমকাই এই সিদ্ধান্ত জানিয়েছেন ইউসুফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আফগান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে আব্দুর রেহমানকে। প্রধান কোচের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বও সামলাবেন তিনি।

এর আগে থেকেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ইউসুফ। পাকিস্তানের বয়স ভিত্তিক বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ছিলেন তিনি। তার আকস্মিক সরে যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি। এর আগে প্রধান কোচ বানিয়ে আবার মতবদলের বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, আগেরদিনের ঘোষণা ভুল ছিল।

আসন্ন এই সিরিজকে ঘিরে পিসিবির একের পর এক সিদ্ধান্তে সমালোচনা দেখা দিচ্ছে। দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে বিশ্রামে রেখে দল ঘোষণা করে বোর্ড। যদিও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। শাদাব খানকে অধিনায়ক বানিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। একইসঙ্গে দল দিয়েছে আফগানিস্তানও।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading