বিমানের ই-মেইল সার্ভিস চালু

বিমানের ই-মেইল সার্ভিস চালু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০

বিকল্প উপায়ে ই-মেইল সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি বিমানের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত সেবা।

একইসঙ্গে সাময়িকভাবে বিমানের ই-মেইল সার্ভার বন্ধের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। এতে বলা হয়, মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে ই-মেইল কার্যক্রম চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে সন্দেহভাজন সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয় এবং ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ধারা-১৫ অনুসারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীনে তফসিলভুক্ত প্রতিষ্ঠান বিধায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি প্রদত্ত কারিগরি দিক নির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading