১৫ ঘণ্টার সংঘর্ষ, অবশেষে পুলিশের হাতে বন্দুকধারী নিহত

১৫ ঘণ্টার সংঘর্ষ, অবশেষে পুলিশের হাতে বন্দুকধারী নিহত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

প্রায় ১৫ ঘণ্টা স্থবিরতার পর এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে থাইল্যান্ডের পুলিশ। কিন্তু এর আগেই সেই বন্দুকধারী কেড়ে নিয়েছে তিন তাজা প্রাণ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রাজধানী ব্যাংকক থেকে ১০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের শহর ফেচাবুরিতে বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এক বন্দুকধারী গুলি চালানো শুরু করে। পরে তাকে রাত ৮টার দিকে একটি বাড়ির ভেতর ঘিরে ফেলতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ভোরে সশস্ত্র পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশ করে এবং পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হন।

পুলিশের লেফটেন্যান্ট জেনারেল থানাউত উতিজারাস্তামরং বলেন, আমরা ধাপে ধাপে এগোচ্ছিলাম। তবে আলোচনা শুরু করলে সে আবার পাল্টা লড়াই করতে থাকে এবং পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। সে পরে তার ঘরের দ্বিতীয় তলায় দৌড়ে যায়। আমাদের (পুলিশের) ঢাল না থাকলে গায়ে গুলি লাগত।

পুলিশ ঘটনাস্থলে একটি গ্লক পিস্তল ও দুটি ম্যাগাজিন পেয়েছে। তবে কর্তৃপক্ষের ধারণা, লোকটির কাছে আরও অস্ত্র ছিল।

বন্দুকধারীর নাম প্রকাশ করা না হলেও স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলাকারী ২৯ বছরের যুবক দেশটির জাতীয় উদ্যানের সাবেক কর্মকর্তা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading