দেশে মামলা ৩৫ লাখ, বিচারক দুই হাজার: প্রধান বিচারপতি

দেশে মামলা ৩৫ লাখ, বিচারক দুই হাজার: প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৪৫

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। আর মামলার সংখ্যা ৩৫ লাখ। দুই হাজার বিচারকের পক্ষে ৩৫ লাখ মামলার বিচার রাতারাতি শেষ করা সম্ভব নয়। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে খুলনার আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত এক বছরে দেশে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। খুলনাসহ ৩৪ জেলায় এক বছরে যত মামলা দাখিল হয়েছে, তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে এসে যাতে একটু স্বস্তি পান, সেই লক্ষ্যে এই বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। এই বিশ্রামাগারে থাকবে ক্যান্টিন, নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম।

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, খুলনার বিভিন্ন আদালতের বিচারক ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading