লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল হোটেল।

আজ কোম্পানিটির ৩৪ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার।

১৪ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে আরডি ফুড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, আলহাজ টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ফাইন ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading