দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ টাকা ২০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর পাঁচ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ৯.৮৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৯.৭০, ইনফরমেশন সার্ভিসেসের ৬.৩৩, জিকিউ বলপেনের ৫.৬৭, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৬৫, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.১৫, সি পার্ল হোটেলের ৪.২০, সামোরিতা হসপিটালের ৩.৩০ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৩.২৮ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

