শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৫০
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার (২৫ মার্চ) আহ্বান করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
আজ শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইউডি/কেএস

