বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ । আপডেট ২০:০৫
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও কমেছে। অতিরিক্ত সরবরাহের সম্ভাবনায় এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর হ্রাস পেয়েছে ২ ডলার ৩৯ সেন্ট বা ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৩ ডলার ৫২ সেন্টে।
আমেরিকার বেঞ্চমার্ক অশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য নিম্নমুখী হয়েছে ২ ডলার ৪০ সেন্ট বা ৩ দশমিক ৪ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৭ ডলার ৫৬ সেন্টে।
নিশান সিকিউরিটেজের গবেষণা মহাব্যবস্থাপক হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, ডব্লিউটিআইয়ের মূল্য ব্যারেলপ্রতি ৬৭ থেকে ৭২ ডলার হলেও যুক্তরাষ্ট্র তেলের রিজার্ভ রিফিল করবে না। এমন দৃষ্টিভঙ্গি থেকে জ্বালানি পণ্যটির বিক্রি কম রয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) আমেরিকা জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম বলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আপাতত রিফিল করা হবে না। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়তে পারে। তাতে জ্বালানি পণ্যটির মূল্য কমতে পারে।
ইউডি/কেএস

