সাহরির জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না

সাহরির জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ০০:৩০

সাহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে রোজায় সুস্থ থাকা সহজ হয়। সাহরিতে সাধারণত আমরা ভাত খেয়ে থাকি। এর সঙ্গে রাখতে হবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এসময় ভাজাভুজি জাতীয় খাবার না খেয়ে রাখুন ঝোল জাতীয় তরকারি। সাহরিতে একটি স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে মুরগির মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে
মুরগি- ১টি, পেঁপে- আধা কেজি, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে, জিরা গুঁড়া- আধা চা চামচ, এলাচ ও দারুচিনি- ২/৩, লবণ- স্বাদমতো, গরম মসলা গুঁড়া- আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি- ৭-৮টি, সয়াবিন তেল- ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁপে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে অল্প পরিমাণ পানি দিন। এবার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংস ৭-৮ মিনিট রান্না করুন। পরে পেঁপে দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ না হলে পরিমাণমতো পানি যোগ করুন। মাংস ও পেঁপে সেদ্ধ হয়ে রান্নার উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। নামানোর আগে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading