সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৮টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে, ২৬১টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বেঙ্গল উইনসোর লিমিটেড’র। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে বেঙ্গল উইনসোরের উদ্বোধনী দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৯ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ২৫.৩২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফের ১৫.৪৬ শতাংশ, মেঘনা লাইফের ১০.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৯৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ৭.৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.২৪ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩৪ শতাংশ এবং আলহ্বাজ টেক্সটাইলের ৫.১০ শতাংশ দর কমেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading