সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৮টির দর বেড়েছে, ৬৩টির দর কমেছে, ২৬১টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে লিগ্যাসী ফুটওয়্যারের উদ্বোধনী দর ছিল ৪৩ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৬ টাকা ২০ পয়সায়। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ২৯.২০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানী পাল্পের ১২.৬০ শতাংশ, ফা্ইন ফুডের ১০.২৯ শতাংশ, শ্যামপুর সুগারের ৯.৯১ শতাংশ, সমতা লেদারের ৯.৪৬ শতাংশ, আরডি ফুডের ৯.০৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.৫৬ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৩১ শতাংশ, জুট স্পিনার্সের ৭.১৩ শতাংশ এবং জিকিউবল পেনের ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading