সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৪২ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৪১ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৮ লাখ ৫১ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, রংপুর ডাইং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম এবং আলহ্বাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading