হোয়াইট হাউসে সেরা আন্তর্জাতিক বিতার্কিক দিনাজপুরের রাকিব

হোয়াইট হাউসে সেরা আন্তর্জাতিক বিতার্কিক দিনাজপুরের রাকিব
১৭ বছর বয়সী রাকিব হাসান রংপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রংপুর শহরের লালকুঠিতে পরিবারের সঙ্গে বসবাস তার। বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে। বাবা শাহ মো. আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা রোকেয়া বেগম একজন গৃহিণী।

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

হোয়াইট হাউসে অনুষ্ঠিত আমেরিকান সরকারের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সব রেকর্ড ভেঙে টানা ১৪৪টি বিতর্কে জিতে আন্তর্জাতিকভাবে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান।

‘বিশ্বের ভবিষ্যৎ নেতাদের খোঁজা’ শীর্ষক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত হোয়াইট হাউস আয়োজিত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। চলতি বছরে এতে অংশগ্রহণ করেন সারা বিশ্বের ৫৩৪ জন বিতার্কিক।

এতে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়ান ফেডারেশন, প্রথম রানার আপ কিংডম অব নেদারল্যান্ডস এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আমেরিকা। ফাইনালের সেরা বক্তা হল্যান্ড লোপ মিশিগান (রাশিয়ান ফেডারেশন)।

টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশের ছেলে শাহ মুহাম্মদ রাকিব হাসান। সেরা বিতার্কিকের আগের রেকর্ডটি ছিল লুই অ্যান্ডারসন। তিনি টানা জয়লাভ করেছিলেন ১৩৯ বিতর্কে। তার রেকর্ড ভেঙে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হলেন রাকিব হাসান। হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৭ বছর বয়সী রাকিব হাসান রংপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রংপুর শহরের লালকুঠিতে পরিবারের সঙ্গে বসবাস তার। বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে। বাবা শাহ মো. আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা সবার কাছে দোয়া চান।

আগামী মঙ্গলবার (২৮ মার্চ) হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি থাকবেন জেফ জায়েন্টস।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading