১৭ হাজার টাকায় দুই ইলিশ বিক্রি

১৭ হাজার টাকায় দুই ইলিশ বিক্রি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চার কেজি ওজনের দুইটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০টাকায়।

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হয়।

মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।

শনিবার সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহাজাহান শেখ প্রতি কেজি চার হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো.শাহজাহান শেখ বলেন, ‘সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার এক হাজার ২০০ টাকা লাভ হয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading