গাফিলতি থাকায় বিমানের ই-মেইল সার্ভার হ্যাক হয়েছে: প্রতিমন্ত্রী

গাফিলতি থাকায় বিমানের ই-মেইল সার্ভার হ্যাক হয়েছে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

আবারও আলোচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১০ দিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার হ্যাক হয়। এসময় ব্যাহত হয়, বিমানের তথ্য আদান-প্রদানসহ গুরুত্বপূর্ণ সেবা প্রদান।

রোববার (২৬ মার্চ) রাজধানীতে একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যারা সার্ভার হ্যাক করেছে তারা কোনো অর্থ দাবি করেনি। গাফিলতি ছিল বলে সার্ভার আক্রান্ত হয়েছে।’

এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে , ২৭ মার্চ আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে জানানো হবে সর্বশেষ আপডেট।’

এদিকে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘সামান্য ক্ষতি হয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে এটাই একটা ক্ষতি। টাকা দাবি করার মতো তথ্য আমাদের কাছে নেই। তারা তেমন কোনো তথ্যও নিতে পারেনি। তারা (হ্যাকার) ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।’

সাইবার হামলার শিকার বিমানকে দুই দফা সর্তক করেছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এ বিষয়ে কর্তৃপক্ষের দাবি, আগে হামলার কোনো তথ্য ছিল না।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading