ওমরা পালনকারীদের জন্য দুঃসংবাদ

ওমরা পালনকারীদের জন্য দুঃসংবাদ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

পবিত্র রমজান মাসে কেউ চাইলে দুইবার ওমরা পালন করতে পারবেন না। এই সময়ের মধ্যে একবারই ওমরা পালন করতে হবে। এমটাই জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

যারা রমজান মাসে ওমরাহ পালন করতে চান তাদের জন্য এই সিদ্ধান্ত সুবিধাজনক হবে। স্বস্তির সঙ্গে মানুষ ওমরাহ পালন করতে পারবে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, যারা হজ করতে চান তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।

এতে আরও বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান, তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading