আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। চলমান এই সিরিজের আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা।

এবার আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশন সাকিব-শান্তদের সামনে। সে লক্ষ্যে চট্টগ্রামে আজ প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে আজও ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় প্রায় নিশ্চিত। এর মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গায় এসেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। তাতে দলে জায়গা পক্ত হয়েছে তার।

বল হাতে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। তার সঙ্গে থাকতে পারেন নাসুম আহমেদও। অথবা এই দুজনের বদলে একজন বেশি ব্যাটসম্যান নিয়ে খেলতে চাইলে দলে জায়গা পেতে পারেন জাকের আলী।

এছাড়া পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। এই তিনজনের মধ্যে শরিফুল ইসলামও জায়গা করে নিতে পারেন। সেক্ষেত্র বাদ পড়তে পারেন মুস্তাফিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading