প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৯
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশের সামনে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে সাবিক আল হাসান বাহিনী।
টস জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় আইরিশ কাপ্তান পল স্টার্লিং।
সোমবার (২৭ মার্চ) সাগরিকায় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
ইউডি/এ

