গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫

গাজীপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের পর আগুনে দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে ‘স্কাইনিস পাওয়া নামে কারখানায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত ওই শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীপুর পৌর এলাকার বহুতল ভবনের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানির কারখানায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। সকাল ৯টার দিকে সেখানে বিদ্যুৎ সংযোগের সঙ্গে রডের সংস্পর্শে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টের পর অগ্নিদগ্ধ হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আগুনও নিয়ন্ত্রণ করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading