ঈদে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা থাকবে: নৌ প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যতই সমালোচনা হোক, পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চালানোর সুযোগ দেওয়া হবে না। তবে ঈদে বিকল্প হিসেবে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা থাকবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের জীবন আগে রক্ষা করতে হবে। তাই আরিচা, হরিনা,কাজিরহাট পাটুরিয়াগামীসহ অন্যান্য রুটে নৌযান বাড়ানো হবে।’
তিনি জানান, পদ্মা সেতুর ফলে নৌপথে চাপ কমে গেলেও চাহিদা একেবারে কমে যায়নি। নদীর উপরও মানুষের আগ্রহ বাড়ছে।
কাল বৈশাখী ঝড়ের মাস এখন তাই সবাইকে আবহাওয়া সতর্কতা মেনে নৌ যাত্রা করার পরামর্শ দেন নৌ প্রতিমন্ত্রী।
ইউডি/এ

