দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে, ১৯৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেমিনি সি ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার জেমিনি সি ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৮৫ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫২৮ টাকা ২০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.২৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.৫৮, নাভানা সিএনজির ৫.৬৭, ইউনিক হোটেলের ৪.৯৭, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৪.৬১, মিরাকেল ইন্ডস্ট্রিজের ৪.১০, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্সের ৪.০৪, সোনালী আঁশের ৩.৯২ এবং মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ৩.৮৪ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading