দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে, ১৯৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫৭ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ২০ পয়সা বা ৪.৫১ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৪.৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১২, ইমাম বাটনের ৩.৭৬, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৩.৩৮, বঙ্গজের ৩.১৮, শামপুর সুগার মিলসের ৩.০১, সমতা লেদারের ২.৭৪, সোনালী পেপারের ২.৬৮ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ২.৫৪ শতাংশ দর কমেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading