রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ । আপডেট ১১:০৫

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (৩১ মার্চ) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ৪৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৮৫ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪৫টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading