খুলল মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন

খুলল মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনও খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে আজ থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনেই থামছে মেট্রোরেল।

উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের এই অংশে মোট স্টেশনের সংখ্যা ৯টি। সেগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ম্যানেজার মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ৮টায় দুটি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো। এটি একেবারেই সাধারণভাবে করা হলো। সব কিছুই আগের মতোই। পার্থক্য শুধু যাত্রী স্টেশনে প্রবেশ করছে এবং মেট্রোরেল থামছে। আমরা দুটি দল গঠন করেছি। যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের চলাচল শুরু হয়।

আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মতিঝিল থেকে স্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading