রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন

রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’কে একাধিকবার পর্দায় এনেছেন ভারতীয় নির্মাতারা। সেকালে বাঙালি দর্শকদের কাছে ‘কাবুলিওয়ালা’ ছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। এবার চরিত্রটির রূপদান করবেন মিঠুন চক্রবর্তী।

পরিচালক তপন সিংহ ‘কাবুলিওয়ালা’ বানিয়েছিলেন ১৯৫৬ সালে। এরপরে হিন্দিতেও দুবার রাবীন্দ্রনাথের কালজয়ী গল্পটি পর্দায় এসেছে সিনেমা আকারে। এবার মিঠুনকে কাবুলিওয়ালা ‘রহমত আলী’ বানিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ।

আনন্দবাজার জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় এসে এই সিনেমার খবর মিঠুন নিজেই দেন। তিনি জানান, মূল গল্পকে এই সময়ের প্রেক্ষাপটে সাজিয়ে বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ছোট্ট মেয়ে মিনি আর কাবুলিওয়া রহমত আলীর বন্ধুত্ব এই গল্পের মূল বিষয়। ‘কাবুলিওয়ালা’ প্রযোজনা করছে প্রযোজক সংস্থা ‘এসভিএফ’। প্রযোজক শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি অনেকদিন ধরে মিঠুনকে তাদের কোনো একটি কাজে চাইছিলেন। কিছুদিন আগে শ্রীকান্ত মোহতা এই সিনেমাটির প্রস্তাব রাখলে রাজি হয়ে যান মিঠুন।

মিঠুন ছাড়াও সিনেমায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র, ’মিনি’ ভূমিকায় শিশু অভিনয়শিল্পীকে এখনও নির্বাচিত করা হয়নি।

কলকাতা ছাড়া লাদাখে ‘কাবুলিওয়ালা’র শুটিং হবে। এছাড়া খোদ কাবুলিওয়ালার দেশ আফগানিস্তানেও বেশ কিছু অংশের শুটিং হতে পারে। তাই আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় এনে এখন থেকেই প্রয়োজনীয় অনুমতির জন্য তোড়জোড় শুরু করেছে প্রযোজক সংস্থা।

কলকাতায় মিঠুনের সবশেষ সিনেমা ‘প্রজাপতি’ দারুণ প্রশংসা কুড়িয়েছে। ‘প্রজাপতি’তে গৌর চক্রবর্তী নামে এক সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করে ‘বাংলা ফিল্ম ফেয়ারে’ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠুন। গত বছরের ডিসেম্বরে কলকাতায় মুক্তি পায় সিনেমাটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading