রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে আমেরিকা: ড্যানিয়েল রুন্ডে

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে আমেরিকা: ড্যানিয়েল রুন্ডে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৫০

মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে আমেরিকা কাজ করছে বলে জানিয়েছেন সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল এফ. রুন্ডে বলেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা।

বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

একই দিন বিকালে তিনি কক্সবাজারের গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় ড্যানিয়েল এফ রুন্ডে বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদা, তাদের অধিকারের প্রতিষ্ঠা হোক এটাই কামনা করে আমেরিকা। কিন্তু মিয়ানমারে এখন গণতন্ত্র অনুপস্থিত।’

তিনি বলেন, ‘মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সব সময় কাজ করে আসছে আমেরিকা। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চাই আমরা। এ জন্য বিশ্বসম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading